• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

মিতুল ত্রিমুখী লড়াইয়ে জয় পেতে চান

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন মিতুল মারমা। এই আসরে নিজের দক্ষতা প্রমাণের ফল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে ঘরে-বাইরে দুই লেগে একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন তরুণ এই গোলরক্ষক। যদিও নিষেধাজ্ঞার কারণে অভিজ্ঞ আনিসুর রহমানের না থাকা সুযোগের দরজা খুলে দিয়েছিল মিতুলের জন্য। সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে মিতুলও জানান দেন, জাতীয় দলকে সার্ভিস দেওয়ার জন্য তিনিও প্রস্তুত। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন আনিসুর রহমান। ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। আনিসুর ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে তাই মিতুলের চ্যালেঞ্জ অনেকটা বেড়ে গেছে। এই দুজনের সঙ্গে লড়াইয়ে আছেন বসুন্ধরা কিংসের তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিংসের জার্সিতে এএফসি কাপ ও লিগে বেশ ছন্দেই ছিলেন শ্রাবণ। আনিসুরের অভাব কিংসের জার্সিতে তেমন বুঝতেই দেননি তিনি। লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় মিতুল প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়লে সেদিন জাতীয় দলে অভিষেক হয় শ্রাবণের। তাইতো জাতীয় দলের গোলরক্ষক পজিশনে এখন যেন ত্রিমুখী লড়াই। এই লড়াইটাই জিততে চান মিতুল, ‘জাতীয় দলে সব পজিশন প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ, এখানেও (গোলরক্ষক) জায়গা পাওয়ার লড়াইটা বেশি। সর্বশেষ যে ম্যাচগুলোতে আমি খেলেছি, সে সময় জিকো ভাই ছিলেন না। উনি এখন ফিরেছেন। সে হিসেবে এখানে আমাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব, নিজের সর্বোচ্চটুকু দিয়ে একাদশে জায়গা করে নেওয়ার। শেষ পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে একাদশে সুযোগ মেলে কার সেটাই এখন দেখার। সৌদি আরবের আল তাইফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত মঙ্গলবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিবিড় অনুশীলন হওয়ায় ফুটবলাররা উপভোগ করছেন জানালেন মিতুল, ‘এখানে অনুশীলন আমরা অনেক উপভোগ করছি। কোচ নতুন নতুন বিষয় নিয়ে কাজ করছেন। আমরা কঠোর পরিশ্রম করছি এবং সবকিছু উপভোগ করছি। অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি, ট্রেনিং ক্যাম্প, মাঠ, হোটেল সবকিছু ভালো। ওই হিসেবে আমাদের লক্ষ্য থাকবে ফিলিস্তিন ম্যাচে ভালো কিছু হবে।’ সৌদিতে ১৭ মার্চ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে কুয়েতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ২১ মার্চ সেখানে হবে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com