• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩
সর্বশেষ :
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

রণবীর সিং যৌন হয়রানির শিকার

প্রতিনিধি: / ৪২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পেতে কাস্টিং কাউচ বা যৌন হয়রানির শিকার শুধু নারী নয়, পুরুষরাও হয়। স¤প্রতি এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন রণবীর। এরপরই ইন্ডাস্ট্রিতে একে একে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের বিরুদ্ধে উঠে আসে যৌন হয়রানির খবর। এ প্রসঙ্গে রণবীর বলেন, বলিউডে অভিষেকের আগে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। সংগ্রামী ওই সময়টায়ই যৌন হয়রানির শিকার হন তিনি। নাম প্রকাশ না করে রণবীর বলেন, ‘এক প্রযোজক আমাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে বাড়িতে ডাকেন। এরপর নিছক মজা করার জন্য আমার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন।’ রণবীর আরও বলেন, ‘এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক আমাকে প্রাইভেট পার্টিতে ডেকেছিলেন। পার্টির মাঝে হঠাৎ তিনি আমাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। আমাকে জিজ্ঞেস করেন, হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস পছন্দ। উত্তরে হার্ড ওয়ার্কার বললেও তিনি আমায় আপত্তিকর প্রস্তাব দেন।’ তিক্ত এসব অভিজ্ঞতা তাকে অনেকটা পরিণত করেছে। ভবিষ্যতে কীভাবে চললে এসব সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় তা তিনি শিখেছেন। এসব চড়াই-উতরাইয়ের মাঝেই মণীশ শর্মার পরিচালনায় আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com