• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫
সর্বশেষ :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

সাফজয়ী ফুটবলার রাজিয়া না-ফেরার দেশে

প্রতিনিধি: / ৮৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: সন্তান জন্ম দিতে গিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে গত বুধবার রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা এই ফুটবলার। প্রসূতি মারা গেলেও সুস্থ আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া। এরপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন তিনি। যদিও কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন বছর চারেক আগে। সবশেষে নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে। বাফুফে ভবনের ক্যাম্পে রাজিয়ার সঙ্গে দীর্ঘদিন রুম শেয়ার করেছেন কৃষ্ণারানী। জাতীয় দলের এই ফরোয়ার্ডও হতবাক তাঁর মৃত্যুর খবর শুনে, ‘আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম। খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। এমন খবরে খুবই খারাপ লাগছে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com