• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ওসি জাকির হোসেনের নেতৃত্বে দেবহাটা থানায় সেবার মান বৃদ্ধি সবার সাহায্য চায় লিভার সিরোসিসে আক্রান্ত মুন্না গাজী সাতক্ষীরায় রেকর্ড রুমের সিল-স্বাক্ষর জালিয়াতি, ৭ কোটি টাকার জমি আত্মসাতের চেষ্টা; মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল নিয়ে সভা দেবহাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়রা প্রেসক্লাবের আলোচনা সভা

ইউক্রেনে রাশিয়ার হামলা রুশ নির্বাচনের মধ্যেই , নিহত ২০

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: স্থানীয় সময় গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু এরমধ্যেও ইউক্রেনে হামলায় অব্যাহত রেখেছে দেশটি। গত শুক্রবার দক্ষিণ ইউক্রেনের ওদেসা শহরে দুটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের মধ্যে জরুরি মেডিকেল টিমের সদস্যরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি। ইউক্রেনের কর্মকর্তারা জানান, প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি স্থানীয় বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামোগুলোতে আঘাত হানে। পরবর্তীতে ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে জরুরী পরিষেবার কর্মীরা পৌঁছালে একই জায়গায় আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে সময় জরুরী পরিষেবার কর্মীরা নিহত ও আহত হয়। ওদেসার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী ওদেশা শহরে বেসমারিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন জরুরি পরিষেবাকর্মী। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলাগুলো আবাসিক ভবন, গাড়ি এবং একটি গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এদিকে গত শুক্রবার রাশিয়াতে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। পঞ্চম বারের মত দফায় ক্ষমতায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা এক প্রকার নিশ্চিত। ভোটগ্রহণ চলবে আজ রোববার পর্যন্ত। ইউক্রেনের অধিকৃত অঞ্চলের বাসিন্দারাও এ ভোটে অংশ নিচ্ছেন। রাশিয়ার একটি স্বাধীন ভোট পর্যবেক্ষক গ্রæপ বলছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এবারই রুশ ইতিহাসের সবচেয়ে গোপন ভোট হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com