• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭
সর্বশেষ :
তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী

সমুদ্রপথে ইউরোপযাত্রা তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৩৪

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টাকালে তিউনিসিয়ার উপকুলে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। খবর আল আরাবিয়ার। স্থানীয় সময় গত শুক্রবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, লিবিয়ার উপক‚ল থেকে রওনা হওয়া নৌকাটিতে ৭০ জন আরোহী ছিল বলে উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছে। গত শুক্রবার তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জার্জিসের উপক‚লে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। জীবিতরা উদ্ধার হওয়ারা কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা প্রতিবেশি দেশ (লিবিয়া) থেকে রওনা হয়েছিল। নৌকাটির আরোহীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিল বলে ন্যাশনাল গার্ড জানিয়েছে। ন্যাশনাল গার্ড আরও জানিয়েছে, তারা এখনও নিখোঁজ যাত্রীদের সন্ধান করছে। চলতি সপ্তাহেই তিউনিসিয়ার কোস্ট গার্ড আরও পাঁচ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছিল। তিউনিসিয়া এবং লিবিয়া হাজার হাজার অবৈধ অভিবাসীর জন্য উত্তর আফ্রিকার প্রধান প্রস্থান পয়েন্ট। প্রতি বছর ইউরোপে উন্নত জীবনযাপনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেয় তারা। গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ার পর থেকে তিউনিসিয়াসহ আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের নৌকাযোগে ইতালির দিকে যাওয়ার ঘটনা বেড়ে গেছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাবলি জানিয়েছেন, দুই দিনে ইতালির পথে রওনা হওয়া ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছেন তারা। যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে আসা লোকজন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা গত মাসে জানিয়েছে, গত বছর তিউনিসিয়ার উপক‚লে ২৪৯৮ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com