• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৫
সর্বশেষ :
পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড

মোরেলগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ১০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি: / ৪১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ টি দোকার আগুনে পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এক অগ্নিকান্ডে দোকানগুলো পুড়ে যায়। আগুনে মো. নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে ওই ব্যবসায়ীদের কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে জানা গেছে।

খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৩টি দোকান পুড়ে যায়। তবে, বাজারটির শতাধিক দোকান রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে অনুসন্ধানে মিলেছে। এ ঘটনায় ওই ৩ দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com