• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৬
সর্বশেষ :
নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা

বাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

প্রতিনিধি: / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট: বাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com