• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

অপু পরীমণির পর বুবলীকে খোঁচা দিলেন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: গত বৃহস্প্রতিবার ছিল চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে আবেগঘন একটি ভিডিও বার্তা ফেসবুকে প্রকাশ করেন বুবলী। করোনা সংকটের সময়ে মার্কিন মুলুকে ছেলের জন্ম দেওয়া, তাকে নিয়ে সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেন এই ভিডিওতে। বুবলীর ভিডিও বার্তা দেওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন চিত্রনায়িকা পরীমণি। কারো নাম উল্লেখ না করে এ নায়িকা লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ এ স্ট্যাটাস দেওয়ার পর আলোচনায় উঠে আসেন বুবলী-পরীমণি। নেটিজেনদের দাবি— পরীমণি তার ছেলের জন্মদিনে এ ধরনের ভিডিও দিয়ে থাকেন। সেটাই অনুকরণ করেছেন বুবলী। আর বুবলীর ভিডিও দেখে তাকে উপহাস করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি। এরপর পাল্টা স্ট্যাটাস দেন বুবলী। তাতে তিনি লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের পোশাকের রং, আয়োজন, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে, এরাই ২/১ জন শুধু মা হইসে আর কেউ মা হয়নি।’ এরপর ফের সরব হন পরীমণি। ফেসবুকে দেওয়া নতুন স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হি হি হি একটি শিক্ষিত বকরি গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’ বুবলী-পরীমণি কেউ কেউ নাম উল্লেখ না করলেও গত বৃহস্প্রতিবার সারাদিন তারা আলোচনায় ছিলেন। চর্চা এখনো চলছে অন্তর্জালে। দুই শিবিরে ভাগ হয়েছেন নেটিজেনরা। এ আলোচনার মাঝে নতুন করে যুক্ত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’ অপুর এ স্ট্যাটাসও এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরা। তাদের দাবি— ‘বুবলীকে খোঁচা দিয়ে পোস্টটি করেছেন অপু বিশ্বাস।’ যদিও পোস্টে অপু কারো নাম উল্লেখ করেন নি। কিন্তু তাতে থেমে নেই আলোচনা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com