• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টটির বেহাল দশা ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি : রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় প্রস্তুত ইউএনএইচসিআর-আইওএম

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার পশ্চিম আচেহ প্রদেশের মেউলাবোহ উপকুলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন সংস্থা আইওএম ‘বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন’। কারণ, গত বৃহস্পতিবার উদ্ধার হয়েছে অন্তত ৭৫ জন। যাদের কাছ থেকে সংস্থাটি জেনেছে, ওই নৌকায় ১৫১ জন থাকার কথা। ইউএনএইচসিআর ও আইওএম দলকে পশ্চিম আচেহে মোতায়েন করা হয়েছে এবং এই মর্মান্তিক ঘটনায় বেঁচে যাওয়াদের সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। শুক্রবার ইউএনএইচসিআর জানিয়েছে, বিষয়টি নিশ্চিত হলে তা হবে এ বছরের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ২০ মার্চ ঘটনার প্রথম দিকে উপক‚ল থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডবেছে বলে জানা যায়। স্থানীয় জেলেদের মাধ্যমে উদ্ধার ছয় শরণার্থীর তথ্যে পশ্চিম আচেহ’র স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানায়। পরে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা একটি উদ্ধার অভিযান শুরু করে এবং ডুবে যাওয়া নৌকাটি গত বৃহস্পতিবার সকালে শনাক্ত হয়। ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের নৌকায় আগমনের উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু ২০২৩ সালেই দুই হাজার ৩০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এসেছে, যা নভেম্বরের পর থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা আগের চার বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com