• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০
সর্বশেষ :
তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন

পাইকগাছায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৭৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ এ আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক শফিয়ার রহমান, আব্দুল আলীম, নূরুজ্জামান, আবু সাবাহ, তাপস কুমার মন্ডল, প্রভাষক কুসুম কলি সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন ও শিক্ষার্থী তিশা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com