• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৯
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

ড্রেসিংরুমে সাকিবকে পাওয়া দারুণ ব্যাপার: নিক পোথাস

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট গত বছরের এপ্রিলে। সাদা বলে গত নভেম্বরে। তারপর থেকেই সাকিব আল হাসান মাঠের বাইরে। ছেড়ে দিয়েছেন অধিনায়কত্বও। চোট কাটিয়ে ফিরেছিলেন বিপিএলে। তবে জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষাটা হচ্ছিল লম্বা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন সিলেট টেস্টে হেরে যায়, তারপরই দ্বিতীয় টেস্টে খেলার আগ্রহ প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাকে দলেও ফেরানো হয়। প্রায় এক বছর পর সাকিবের টেস্ট ক্রিকেটে ফেরা স্বাভাবিকভাবেই দলকে উজ্জীবিত করছে। চট্টগ্রাম টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসে কণ্ঠেও সে রকমই সুর শোনা গেল। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’ ফর্মহীন এক বিশ্বকাপ কাটিয়েছেন সাকিব। প্রতিটি ম্যাচেই যেন ব্যাট হাতে বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তিনি। পরে জানা গেছে চোখের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। যা দেখা গেছে বিপিএলেও। তাই নিয়েছিলেন বিশ্রাম। লম্বা সময় পর দলে ফেরা সাকিবকে তাই পুরোপুরি সুস্থ মনে হচ্ছে পোথাসের। বলেছেন, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’ লম্বা বিরতির পর সাকিবের টেস্টের ব্যাটিংটা কেমন হতে পারে, সে প্রশ্নের উত্তরে পোথাস বলেছেন, ‘সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।’ সাকিবের ফেরায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের সমন্বয় পাল্টে যাবে। সে ক্ষেত্রে দল কয়জন বোলার নিয়ে খেলবে, সে প্রশ্ন এসেছে। পোথাস অবশ্য এ নিয়ে সরাসরি কিছু বলেননি। জানলেন সিদ্ধান্ত হবে সকালে, ‘আমরা আগামীকাল  সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের ক্রিকেটার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com