• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

চোখ স্বচ্ছ-উজ্জ্বল করতে ঘরোয়া টোটকা

প্রতিনিধি: / ১০৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

লাইফস্টাইল: রাতে ঘুম হয়নি, যে কেউ বলে দেবে চোখ দেখেই। মন খারাপ বুঝতেও চোখই যথেষ্ট।
কোনো কারণে খুব খুশি, সেই আনন্দের ঝলক চোখেই দেখা যায়। কেন যাবে না চোখ যে মনের আয়না। শরীর মনের সব কথাই প্রায় জানান দেয় যে চোখ, সেই চোখের সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে কিছু কাজ আমাদেরও করতে হবে। কম্পিউটারের সামনে বসে কাজ করা বা পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের কোলে কালো হয়ে অনেক সময় ক্লান্তি ফুটে উঠতে পারে। অযতেœ কম বয়সেই বলিরেখা পড়াও নতুন কিছু নয়। এই ক্লান্তি কাটিয়ে চোখ উজ্জ্বল, স্বচ্ছ করে তুলতে ঘরোয়া আই সিরাম বানিয়ে নিতে পারেন। কারণ চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও সেনসেটিভ। বাজারের সিরামের কেমিক্যাল চোখের ত্বকের ক্ষতি করতে পারে।
যেভাবে করবেন: আধা কাপ কফির গুঁড়া একটা কাচের জারে ঢেলে তাতে এক কাপ আমন্ড অয়েল মিশিয়ে দিন। এমনভাবে তেল ঢালুন যাতে পুরো কফিটা তেলে চাপা পড়ে যায়। এবার জারের মুখ বন্ধ করে চার-পাঁচদিন ঠান্ডা শুকনো জায়গায় রেখে দিন। পাঁচদিন পর জারের মুখ খুলে পরিষ্কার গজ কাপড়ের সাহায্যে মিশ্রণটা পাত্রে ছেঁকে নিন। এই তেলে এক টেবিল চামচ অ্যাভোকাডো অয়েল যোগ করুন, তারপর ভালো করে নেড়ে কফির নির্যাসযুক্ত আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটা সিরাম বোতলে ভরে রাখুন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে চোখের চারপাশে দু-এক ফোঁটা সিরাম নিয়ে হাতের অনামিকা আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিন। নিয়মিত সিরাম ব্যবহারে চোখের চারপাশের কালো দাগ ও বলিরেখা দূর হয়। ত্বক উজ্জ্বল থাকে ও ক্লান্তি দূর করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com