• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

বাংলাদেশ এখনও জয় পেতে মরিয়া

প্রতিনিধি: / ৩২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চট্টগ্রামে শ্রীলঙ্কার রানের পাহাড়ে চাপা বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান করেছে লঙ্কানরা। দুই দিনে সাড়ে পাঁচ সেশন ব্যাটিং করে শ্রীলঙ্কা রীতিমত উড়েছে। যার পেছনে রয়েছে বাংলাদেশের ফিল্ডারদের অবদান। অতিথিদের অলআউটের আগে বাংলাদেশের ফিল্ডাররা ৮ ক্যাচ ছেড়েছেন। সঙ্গে আছে রানআউট হাতছাড়া করার আক্ষেপও। বাংলাদেশ শেষ দেড় ঘণ্টায় ব্যাটিং করেছে ১৫ ওভার। ১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে। এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে। আগের টেস্টে দুই ইনিংসে একবারও দুই’শ করতে না পারা বাংলাদেশের মাথার ওপরে ফলোঅনের শঙ্কাও রয়েছে। এই টেস্ট বাঁচাতে হলে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ শিবিরের আশা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে দলকে ভালো কিছুই উপহার দেবে। এখনও জয়ের আশা ছাড়েনি এমন কথাও বলেছেন ব্যাটিং কোচ হেম্প, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আজ মঙ্গলবারের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের তিন সেশন জিততে হবে।’ হেম্প সকালের সেশনকে সবচেয়ে কঠিন বলছেন। জাকির ও তাইজুল দিন শেষ করেছেন। নতুন দিনের সকাল সামলে নিতে পারলে সামনে ব্যাটসম্যানরা ভালো কিছুই করবেন বলে বিশ্বাস হেম্পের, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com