• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

মজাদার লেমন পেপার চিকেন রেসিপি ইফতারে

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

লাইফস্টাইল: ইফতারে বরাবরই আমাদের সবার পাতে ভাজাপোড়া থাকে। পেঁয়াজু, বেগুনী ছাড়া যেন ইফতার জমেই না। তবে এসকল খাবার অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয় অনেকটাই। তাই আমাদের এমন কোনো খাবার ইফতারে খাওয়া উচিত যা কিনা স্বাস্থ্যকর হবে। চাইলে বানিয়ে ফেলতে পারেন রেস্তোরাঁর মতো লেমন পেপার চিকেন। দেখুন রেসিপি।
উপকরণ : মুরগির মাংস ৪০০গ্রাম টক দই ১ কাপ ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ আদা বাটা ১ টেবিল চামচ রসুন বাটা ১ টেবিল চামচ লেবুর রস ২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ পাপরিকা (না থাকলে মরিচ গুঁড়ো) ১ চা চামচ
অরিগানো ১ চা চামচ মাখন ১ টেবিল চামচ লবণ স্বাদমতো
যেভাবে তৈরী করবেন : প্রথমে মুরগির মাংসটি টক দই, লেবুর রস, পাপরিকা, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কমপক্ষে আধঘণ্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করুন। এরপর একটি প্যানে মাখন গলিয়ে আদা বাটা ও রসুন বাটা ভালো করে ভেজে নিন। ভাজা হলে এতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এতে অরিগানো, গোলমরিচ গুঁড়ো ও পাপরিকা ছড়িয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে মাংসের ওপর ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে ৪-৫মিনিট ঢেকে রাখুন। এবারে পরিবেশন করুন মজাদার লেমন পেপার চিকেন। সূত্র : বাজেট বাইটস


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com