• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড

প্রিমিয়ার লিগের ম্যাচ যানজটের কারণে পেছাল

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: সাভারে তেলবাহী ট্যাংকার উল্টে আগুন লাগার উত্তাপ স্পর্শ করল ক্রিকেটকেও। দুর্ঘটনা থেকে সৃষ্ট যানজটের কারণে সময়মতো মাঠে যেতে পারেনি কোনো দল। পিছিয়ে গেল তাই বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ। প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জের। চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সদস্যসচিব আলী হোসেন সংবাদমাধ্যমকে জানান, বিকেএসপির এই রাউন্ডের ম্যাচগুলি পিছিয়ে যাবে একদিন করে। “রাস্তায় একটি দুর্ঘটনা হয়েছে সম্ভবত। প্রচÐ জ্যাম। কোনো টিম বাস বা অফিসিয়াল কেউই যেতে পারছে না। তাই এদিনের ম্যাচগুলো বডিলি শিফট করা হয়েছে। বিকেএসপির আজ বুধবারের ম্যাচগুলো হবে তার পরদিন। সেদিন ফাঁকা আছে।” মঙ্গলবার ভোরে সাভারে হেমায়েতপুরে তেলবাহী একটি ট্যাংকার উল্টে আগুন লেগে আরও চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। এরপর প্রায় আড়াই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। যানজট ছড়িয়ে পড়ে অনেক দূর। যানজটের কারণে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত হওয়া বা দেরিতে শুরু হওয়ার ঘটনা আগেও দেখা গেছে নানা সময়ে। এমনকি এবারের লিগেও গত ১৪ মার্চ সড়ক দুর্ঘটনা থেকেই যানজটের কারণে দলগুলির মাঠে যেতে দেরি হওয়ায় বিকেএসপির দুটি ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবালের মাঠে যেতে সেদিন দেরি হয় দুই ঘণ্টা। মঙ্গলবার ফতুল্লায় লিগের অন্য ম্যাচেটি যথারীতি চলছে। সেখানে লড়ছে দুই চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com