• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

মোহামেডান ও আবাহনী সুপার সিক্সে বড় জয় পেলো

প্রতিনিধি: / ৩৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্বে মোহামেডান এবং আবাহনী বড় জয় নিয়ে ফিরেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আবাহনী ৭-০ গোলে হারিয়েছে পুলিশকে। দ্বিতীয় খেলায় মোহামেডান ৯-২ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। অভিজ্ঞ মিডফিল্ডার রোমান সরকারের জোড়া গোলের ম্যাচে আশরাফুল ইসলাম, অধিনায়ক রেজাউল করিম বাবু এবং তিন ভারতীয় শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ গোল করেন। আবাহনীর বিপক্ষে যথেষ্ট সুযোগ পেয়েও পুলিশ গোল করতে ব্যর্থ হয়েছে। হার যেন তাদেরই প্রাপ্য ছিল। অ্যাজাক্সের বিপক্ষে ৯ গোলের ম্যাচে মোহামেডান প্রথমেই ১-০ তে পিছিয়ে ছিল। সেখান থেকে মোহামেডান গর্জে উঠল। অ্যাজাক্সের গলায় গোলের মালা পরিয়ে দিল মোহামেডান। মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্টিক করেন। দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি একটি করে গোল করেন। অ্যাজাক্সের শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম গোল করেন, হার ঠেকাতে পারেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com