• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০
সর্বশেষ :
মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না ড. মনিরুজ্জামান মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ

লিজাড উইলিয়ামস দিল্লিতে যোগ দিলেন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: দাদীর মৃত্যুতে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি ব্রæক। তার শূন্যস্থান পূরণে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। উইলিয়ামসকে তার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি। তাতে এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন তিনি। উইলিয়ামসের আসায় দিল্লির পেস বিভাগ আরও শক্তিশালী হবে। দলটিতে আগে থেকেই আছেন আরেক প্রোটিয়া তারকা আইনরিখ নর্কিয়া। তাছাড়া রয়েছেন ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমার। পাশাপাশি দুজন পেস বোলিং অলরাউন্ডারও রয়েছেন- মিচেল মার্শ ও সুমিত কুমার। ক্যাপিটালসে লুঙ্গি এনগিদি থাকলেও পিঠের ইনজুরিতে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। সব মিলে টি-টোয়েন্টিতে উইলিয়ামস ৮৩ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন। গড় ১৯.৭৬। প্রোটিয়াদের হয়ে তিনি অভিষেক করেছেন ২০২২ সালের এপ্রিলে। জাতীয় দলের হয়ে দুটি টেস্টের পাশাপাশি চারটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও দলটির সদস্য ছিলেন। বাংলাদেশের বিপক্ষে খেলেছেন একটি ম্যাচ। এসএ টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। নিয়েছেন ১৫ উইকেট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com