• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৯
সর্বশেষ :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার

যারা এগিয়ে সেরার লড়াইয়ে

প্রতিনিধি: / ৮৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে এদিন ঘোষণা হবে বর্ষসেরা (২০২৩) ক্রীড়াবিদের নাম। এবার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার নাজমুল হোসেন, অ্যাথলেট ইমরানুর রহমান ও ফুটবলার রাকিব হোসেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) পক্ষ থেকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত এই তিনজনের নামসহ বিভিন্ন খেলার সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল, ইমরান ও রাকিব যথাক্রমে বর্ষসেরা ক্রিকেটার, অ্যাথলেট ও ফুটবলারের পুরস্কারও জিতেছেন। নাজমুল, ইমরান আছেন সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডেরও লড়াইয়ে। এই দুজনের সঙ্গে আছেন ফুটবলার শেখ মোরসালিন ও নারী ক্রিকেটার ফারজানা হক। ফারজানা বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন। মোরসালিন পাচ্ছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এ ছাড়া সেরা বক্সার সেলিম হোসেন, সেরা শ্যুটার কামরুন নাহার কলি ও সেরা টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়ন বম। এর বাইরে বর্ষসেরা দল অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ, বিশেষ সম্মাননা মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক মোয়াজ্জেম হোসেন ও সেরা সংগঠক হিসেবে পুরস্কার নেবেন কাবাডির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com