• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

২৩৫ টাকায় নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন

জাহাঙ্গীর হোসেন / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ মে, ২০২৪
স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন

মাত্র ২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে ৮৪ জন নিয়োগ পেয়েছে জানালেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধুমাত্র সরকারি যে ২৩৫ টাকা ফি লাগে এর বাইরে নিয়োগপ্রাপ্তদের কোন ধরনের অর্থ লাগেনি বলেও জানান তিনি।

 

বুধবার (১৫ মে) নারায়ণগঞ্জ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ১১-১৭ গ্রেড (পূর্বতন তৃতীয় শ্রেণি) পদে ৮৪ জন নিয়োগকৃত কর্মচারীর যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন। যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম, ডা. শিল্পী আক্তার, ডা. পলি, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন আরো বলেন, আজকে যারা নিয়োগ পেয়েছে তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পেয়েছেন। টেলিটকের মাধ্যমে যে ২৩৫ টাকা ফি দিতে হয় এর বাইরে তাদের কোন ধরনের টাকা দিতে হয়নি। গত ২৭ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ কার্যদিবসের মধ্যে তাদের ফলাফল ঘোষণা শেষে ভাইভা, ফিল্ড, দক্ষতা ও কম্পিউটার পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আনসার ভিডিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল বিধি বিধান অনুসরণ করে গত ৮ মে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com