• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪২
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

সাতক্ষীরা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের মাদকসহ পাচারকারি আটক

অনলাইন ডেস্ক / ২২৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
সাতক্ষীরা সীমান্ত থেকে মাদকসহ পাচারকারি আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) ও দুই বোতল এলএসডিসহ চার বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি।

 

 

এসময় মো. ইমন (২৩) এক মাদক পাচারকারিকে আটক করে বিজিবি। আটক ইমন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১২ টায় রাজপুর এলাকা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

 

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

 

তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় ইমন নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) ও দুই বোতল এলএসডিসহ চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা।

 

 

এঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ইমনকে থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com