• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল

বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

বগুড়া প্রতিনিধি / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বগুড়ার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ৮ সেপ্টেম্বর তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১:৩০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. জেদান আল মুসা নিজেই। সভায় পুলিশ সুপার তার পরিচয় তুলে ধরে জানান, তিনি সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন জেলায় কাজ করেছেন এবং বগুড়াতেও একইভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের কাছ থেকে তিনি বগুড়া জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অন্যায়, দুর্নীতি, যানজটসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার মো: জেদান আল মুসা ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনের শুরু সাতক্ষীরা জেলায় এবং তিনি কিশোরগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিলেট মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়। বর্তমানে তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত মত বিনিময় সভায়  বগুড়ার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com