• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫১
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি ১২ বস্তা চাল জব্দ

বগুড়া প্রতিনিধি / ৩৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি ১২ বস্তা চাল জব্দ

বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা মধ্যপাড়া গ্রামের ব্যবসার বাড়ি থেকে ১২ সরকারি চাল জব্দ করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত  ব্যবসায়ী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা মধ্যপাড়া  গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি ১২ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল জব্দ করেছে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী বাড়ি থেকে পালিয়ে যান। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই চালের বস্তাগুলো জব্দ করা হয়। জহুরুল ইসলাম ওই গ্রামের রহমত আলীর ছেলে।
চৌকিবাড়ি ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টি অভাব পূরণের জন্য এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে প্রতিমাসে প্রত্যেক কার্ডধারীকে বিনামূল্যে ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল দেওয়া হয়। চৌকিবাড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য ২৬৪টি ভিডাব্লিউবি কার্ড রয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপি ইউনিয়ন পরিষদ থেকে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে জুলাই ও আগস্ট মাসের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের কাছ থেকে জহুরুল ইসলাম ১২ বস্তা চাল কেনার পর নিজ বাড়িতে মজুদ করেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১২ বস্তা চাল জব্দ করে চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু জানান  ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চালের বস্তাগুলো কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। তারা চালের বস্তাগুলো বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় চাল বেচাকেনার কোন সুযোগ নেই।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ( ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  জব্দকৃত ১২ বস্তা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com