• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

দেবহাটায় গাঁজা ও ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ ২ জন আটক

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
গাঁজা ও ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ ২ জন আটক

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২০ (পিচ) ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানা পৃথক ২টি মামলা দায়ের করেছে।

 

 

জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে এসআই তন্ময় সাহা, এসআই শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম ইং-১৮/০১/২০২৫ তারিখ দুপুর ৩টার দিক দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউপির মাঝ পারুলিয়া এলাকায় ও একই তারিখ বিকালে কুলিয়া ইউনিয়নের বহেরা শাহাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামী মাঝ পারুলিয়া গ্রামের মৃত নিমাই দাসের ছেলে রামদাসকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং আসামী বহেরা শাহাজীপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মজিবুর রহমানকে ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

 

এবিষয়ে এসআই তন্ময় সাহা ও এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ৭ ও ৮ নং মামলা দায়ের করেছেন।

 

উক্ত আসামীদেরকে ইং-১৯.০১.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এদের কোন ছাড় দেয়া হবেনা। কারন এরা দেশ ও জাতির শত্রু।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com