• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

সুন্দরবন থেকে ৬২ কেজি হরিণের মাং স সহ ডিঙ্গি নৌকা উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা শনিবার ভোরে কপোতাক্ষ নদীতে যৌথ অভিযান চালিয়ে সদ্য ছেলা ৬২ কেজি হরিণের মাংস একখানা ডিঙ্গি নৌকা জব্দ করিতে সক্ষম হয়েছে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি মাংস ও ডিঙ্গি নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।

 

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, হরিণ শিকারীরা ছন্দবেশে বনে ঢুকে লাইলনের দড়ি দিয়ে এক ধরনের ফাঁদ বানিয়ে হরিণে চলাচলের পথে রাখে । চলাচলের সময় প্রাণী গুলো সেই ফাঁদে আটকে যায়। এরপর বনের ভেতর থেকে মাংসগুলো কেটে লোকালয়ে এনে তা বিক্রি করে চোরারা।
আমরা কপোতক্ষ নদীতে ভোরের আফছা আলোয় একটি নৌকা দেখতে পাই, উক্ত নৌকায় দুইজন বৈঠা বাইতে ছিল।
আমাদের ট্টলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতক্ষ নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ করি। এ ঘটনায় বন আইনে পিওআর মামলা হয়েছে।

 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, এ জেড এম হাছানুর রহমান বলেন, আমরা বন্য প্রাণী শিকারে তথ্যদাতা ব্যক্তিকে পুরস্কৃত করছি।এতে আগের তুলনায় বন্যপ্রাণী স্বীকার কমেছে। জব্দ করা হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com