• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

দেবহাটায় পবিত্র রমজানে বাজার মনিটরিংয়ে ইউএনও, জরিমানা আদায়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

দেবহাটায় পবিত্র রমজানে নিত্য পন্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরকার নির্ধারিত দামে পন্য বিক্রয়ের জন্য বাজার মনিটরিং করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

বৃহস্পতিবার ৬ মার্চ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান উপজেলার পারুলিয়া, সখিপুর ও ঈদগাহ বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। বাজার মনিটরিংয়ে ইউএনওর সাথে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বাজার মনিটরিংয়ের সময় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় উত্তর সখিপুর গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাসকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২৫০০/- জরিমানা, দক্ষিণ সখিপুর গ্রামের জোহর আলীর ছেলে আরশাদ আলীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১০,০০০/- জরিমানা এবং দক্ষিণ সখিপুর গ্রামের মৃত রাজউল্লাহ সরদারের ছেলে আব্দুর রহীমকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২০,০০০/- জরিমানা আদায় করা হয়।

 

এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। পবিত্র রমজানে প্রশাসনের এই অভিযানকে সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com