• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২
সর্বশেষ :
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না ড. মনিরুজ্জামান

না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল

জাহাঙ্গীর হোসেন / ৬৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

শুক্রবার (১৪ মার্চ) বাদ আছর শহরের চাষাড়াস্থ রামবাবু পুকুর পাড় রুপান্তর লিভিং লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  কবি মজিবুল হক কবির, কবি রহীম শাহ ও কবি দীপক ভৌমিক।

 

কবি ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় এ সময় সাহিত্য  আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ  আল মনির,কবি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি হারুনর রশীদ সাগর, কবি আবুল কালাম আজাদ, কবি নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক  জাহাঙ্গীর  হোসেন, কবি রোকসানা পারভীন পিংকি, কবি খান মাহমুদ, কবি রুপক দাস, কবি মাহবুব খান রাতুল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম বিদুৎ, সংগীত শিল্পী রিয়া খান ও প্রিয়াংকা প্রমূখ।

 

কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র  সার্বিক তত্বাবধানে  অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাহিত্য আড্ডা ও আলোচনা শেষে  প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবি নাজমুল হোসাইন খান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com