• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেলেন ৪শ রুগী

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

মাগুরার শক্রজিৎপুর বাজারে আব্দুল হাই স্মৃতি ইসলামি সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে এবং ড. আলী আফজাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বুধবার (১১ জুন) দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্প থেকে নানা শ্রেণির প্রায় ৪শ রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

পাঠাগারের প্রতিষ্ঠাতা আশরাফ হোসেনের সভাপতিত্বে কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন।

 

ডায়াবেটিস, মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ মোট ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপি নানা শ্রেণি পেশার প্রায় ৪শ রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

 

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমি এই মাটির সন্তান, আমার সারা জীবনের গবেষনা, চেষ্টা-সাধনা এবং মেইন উদ্দেশ্য এলাকার মানুষের কিভাবে উন্নয়ন ঘটানো যায়, মানুষের মধ্যে জাগরণ তৈরী করা যায়, ভালো কাজ করা যায়। মাগুরার অবহেলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্টিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায়, এটা নিয়েই সারাক্ষণ ভাবছি। আমি প্রায় ত্রিশ বছর ধরে এলাকায় সামাজিক কাজকর্ম করে চলেছি। অসহায় দূখি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য’।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com