• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

সড়ক দু র্ঘ টনায় মহম্মদপুর থানার এসআই নি হ ত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন নামে মাগুরার মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। অফিসিয়াল কাজে শনিবার (১৪ জুন) দুপুরে মহম্মদপুর থেকে বোয়ালমারী যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান।

 

নিহত বোরহান উদ্দিন মহম্মদপুর থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।

 

সুত্র জানায়, এদিন সকালে একজন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে মটরসাইকেল যোগে মহম্মদপুর থানা থেকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উদ্দেশ্যে বের হন। বোয়ালমারীর সোতানী এলাকায় পৌঁছালে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে যেয়ে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, খবরটি শুনামাত্রই উধ্বতন কতৃপক্ষেকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com