• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

শ্যামনগরে বন্দুক, গুলিসহ সুন্দরবনের দুই বনদ স্যু আ ট ক

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা এলাকার নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৬০) ও কৈখালী ইউনিয়নের বৈসখালি এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (২৭ )নামে দুই সুন্দরবনের জলদস্যুকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের ব্যবহৃত মাছ ধরার নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা।

 

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে ৫-৭ জন অপরিচিত ব্যক্তি সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে পৌঁছে একটি মাইক্রোবাস ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের সন্ধান করছিল। আচরণে সন্দেহ হলে এলাকাবাসী নাম-পরিচয়সহ জিজ্ঞাসা করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় দিদারুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজির গাজীকেও আটক করে।

 

আটক নজির গাজী জানিয়েছেন, তিনি সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনী’র সদস্যদের লোকালয় থেকে সুন্দরবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। সোমবারে ১০ হাজার টাকার বিনিময়ে বাহিনীর দুই সদস্যকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌঁছে দেন।

 

অপর জলদস্যু দিদারুল ইসলাম জানান, তিনি নজিরের অধীনে কাজ করেন এবং সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করেন। তবে তার কাছে পাওয়া মোবাইল ও পাওয়ার ব্যাংক সম্পর্কিত প্রশ্নের উত্তর তিনি দেননি।স্থানীয়দের দাবি, জোনাব বাহিনীর নামে বর্তমানে নজির, তার ছেলে আব্দুর রহিম, দিদারুল এবং আরও কয়েকজন জলদস্যু সুন্দরবনে তৎপর। তারা একটি পরিবহন ব্যবসায়ীর নৌকা ব্যবহার করে মাছ ধরার ছদ্মবেশে দস্যুতা চালিয়ে যাচ্ছে।তারা আরও বলেন, ওই ব্যবসায়ীর কোনো নৌকা থেকে জেলে অপহরণের ঘটনা ঘটেনি, যা সন্দেহ সৃষ্টি করছে।

 

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, আটক দু’জন প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা মাছ শিকারের ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করত। নজিরের দেওয়া তথ্য অনুযায়ী তাদের ব্যবহারিত নৌকার ভিতর ককশিটের নিচে লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি গুলি একখানা দা উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানায় নিয়মিত মামলার অজু করা হয়েছে, মামলা নং (২০) ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মামলা, নামলা নং ২১ ধারা দি আর্মস একটস১৮৭৮ -১৯ A তারিখ ১৭/৬/২০২৫ আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জোনাব বাহিনীর সংগঠন ও সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com