• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

না.গঞ্জ সদরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন / ৫৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি (২ ঘন্টা) পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সমন্বয়ক ও জেলা সভাপতি ওয়ার্সি উদ্দিন রানা, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর সভাপতি এবং কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এর সদস্য মো. মিরাজুল করিম ও শিবানী মোদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করা হচ্ছে। কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে।

 

তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে।

 

এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া এসময় কেন্দ্রীয় কর্মসূচিতে যে ৬ দফা উল্লেখ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com