• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশ নেয় পলাশবাড়ীয়া ফুটবল একাদশ এবং নাগড়া ফুটবল একাদশ।

 

নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয়লাভ করে।

 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com