• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাগুরার মহম্মদপুরে দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন।

 

শনিবার (১২ জুলাই) সকালে কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এই শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ, শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক, মহম্মদপুরের কৃতিসন্তান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ নুর ইসলাম।

 

দ্যা জিনিয়াস ক্লাবের প্রতিষ্ঠা ও সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের প্রভাষক মো: ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ওয়াছিউজ্জামান বুলবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আরাফুজ্জামান রিংকু, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সূধীজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com