• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী যশোর

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

মাগুরার মহম্মদপুরে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) বিকালে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ২-১ গোলে কামারখালীর রাজীব স্পোর্টস একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে যশোরের জামান ট্রেডার্স ফুটবল একাদশ।

 

যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশন এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, কৃতি ফুটবলার ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নান্নু, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক নাইমুল হুদা, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সবুজ প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com