• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

মহম্মদপুরে বিএনপির পথসভা ও মিছিল অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

“তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগানে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বিকালে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল, রবিউল ইসলাম নয়নের প্ল্যাকার্ড হাতে আট ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দুপুর থেকেই বিপুল উৎসাহ, উদ্দীপনা নিয়ে এই সভায় উপস্থিত হতে থাকে।

 

পরে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় পথসভায় প্রাধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২ আসনে সংসদ পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম নয়ন।

 

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শ্যামল মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকাদার সজিব, সদস্য সচিব মোঃ রজব আলী, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি শামিম শিকদার ও সাধারন সম্পাদক পিয়াল হাসান প্রমূখ।

 

পথসভা শেষে রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে বিশাল একটি মিছিল রাজাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com