• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৬
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

মৃ ত গরুর জ বাই করে পাচারের দায়ে সাতক্ষীরায় ২ ব্যক্তিকে কারাদন্ড

অনলাইন ডেস্ক / ৬১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সাতক্ষীরায় মৃত গরুর জবাই করে পাচারের সময় এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচাল করেন।

 

আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের পুত্র করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোতউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন।

 

ঘটনা সুত্রে জানা যায়, অভিযুক্তরা গতকাল রাতে সাতক্ষীরা হতে মৃত গরু নিয়ে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শহরের ইটাগাছা পুলিশ ফাড়িতে তাদের আটক করে নিয়ে আসে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন।

 

আটকৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, যে সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মৃত গরু ব্যবসায়ীর সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। তাদেরকে বিধি মোতাবেক জেল ও জরিমানা দ করা হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান ছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com