• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৮
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

মহম্মদপুরে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে এই বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে আমিনুর রহমান কলেজ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, ট্রাফিক চত্বরে এসে সমাবেশে যোগ দেয়।

 

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আকতার হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম ইউনুস আলী, জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।

 

৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে এই বিজয়ের বর্ষপূর্তি পালন করেন।

 

এ উপলক্ষে অপর গ্রুপ বিজয় র‍্যালি শেষে শহীদ আহাদ চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের শিশু ও মহিলা বিষয়ক পিপি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম টুকু, মুহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com