• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

দেবহাটায় অ’নৈ’তিক কাজে লি’প্ত একই স্কুলের শিক্ষক ও আয়া, আদালতে প্রেরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৮৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ঐ স্কুলের আয়াকে স্থানীয় জনতা আটক করে থানায় প্রেরন করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃত শিক্ষক ও আয়াকে আদালতে প্রেরন করেছে। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে উক্ত দুজনকে সাময়িক বহিষ্কার ও স্কুলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

জানা গেছে, উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও উক্ত স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনার কারনে উক্ত স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া ও স্কুলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় পূর্বের কমিটির সময় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। কিন্তু তারা সে বিষয়ে সতর্ক না হয়ে তাদের অনৈতিক সম্পর্ক বজায় রাখে। এই কারনে ঐ মহিলার পারিবারিক অশান্তি সৃষ্টি হলে তিনি দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে একটি ঘর ভাড়া করে থাকেন।

 

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঐ এলাকার জনগন ঐ ভাড়া বাসা থেকে সঞ্জীব কুমার ও আয়া জান্নাতুল ফেরদৌসকে আটক করে থানায় সোপর্দ করে।

 

দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক আব্দুল মতিন বকুল জানান, অনৈতিক কর্মকান্ডের কারনে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ও আয়া জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুমকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ২জন সদস্য হলেন স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম ও শিক্ষক হাসান রেজা মুকুল।

 

আব্দুল মতিন বকুল জানান, এই কমিটি রিপোর্ট দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, রাতে স্থানীয়দের বরাতে সংবাদ পেয়ে পুলিশ শিক্ষক ও আয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com