• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

কুলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ও নেতাকর্মীদের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Oplus_131072

দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও নবনির্বাচিত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলুর মটর শোভাযাত্রা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ৭অক্টোবর দুপুর ১২টায় মটর শোভাযাত্রাটি কুলিয়া শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলা সদর, গাজীরহাট, সখিপুর, পারুলিয়াসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কুলিয়া শহীদ মিনার চত্বরে শোভাযাত্রা শেষ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও নবনির্বাচিত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ কুলিয়া ইউনিয়নকে মাদকমুক্ত, দালালমুক্ত, সন্ত্রাসীমুক্ত ইউনিয়ন গড়ে তোলা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে দল পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কুলিয়া ইউনিয়ন বিএনপির অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিলন, ওয়ার্ড সভাপতি আসাদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আরিজুল ইসলাম প্রমুখ।

 

সভায় নেতৃবৃন্দ দ্বিধাদ্বন্দ ভুলে তৃনমুল পর্যায় থেকে সকলে একত্রে মিলে বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com