• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

ট্রাইব্যুনালের চা’র্জ’শি’টে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হে’ফা’জ’তে

অনলাইন ডেস্ক / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গুমের মামলায় ট্রাইব্যুনালের চার্জশিটে ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

এই সেনা কর্মকর্তা জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। নাম আছে ২৫ জনের। এদের মধ্যে ৯ জন অবসরে। এলপিআর-এ একজন। চাকরিতে আছে এমন ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে।

 

তিনি বলেন, এর মধ্যে মেজর জেনারেল কবির কোথায় আছে, তার খোঁজ মিলছে না। সে বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন বলে গণ্য হবেন।

 

হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে সিদ্ধান্ত হবে।

 

ব্রিফিংয়ে বাহিনী জানায়, যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভুতিশীল সেনাবাহিনী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com