• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, তালা থানা এসআই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে হাতধোয়া কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এতে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, মুক্তি ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com