• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৯
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

শিক্ষকরাই পারেন সমাজকে সঠিকভাবে বির্নিমান করতে- এ্যাড. নিতাই রায় চৌধুরী

মুরাদ হোসেন, মাগুরা / ২১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মাগুরার মহম্মদপুরে ‘সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- আপনারা আমাদের গুরুজন, শিক্ষকের তুলনা শুধু শিক্ষকই। শিক্ষকরাই পারেন সমাজকে সঠিকভাবে বির্নিমান করতে। আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমার সব ধ্যান ধারণা গ্রাম নিয়ে, কারণ আমি গ্রামেরই সন্তান। একজন মা যেমন সন্তান প্রসব করে আনন্দ পান। তেমনি একজন শিক্ষক তার ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে আনন্দ পান।

 

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মাগুরা-২ সংসদীয় আসনে কাজ করতে বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা সহযোগিতা করবেন। আমি যদি জয়ী হতে পারি, তবে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

 

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মাগুরা জর্জ কোর্টের পি পি (নারী ও শিশু) এ্যাড: মনিরুল ইসলাম মুকুল, উপজেলা সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, সহকারী অধ্যক্ষ ড. এম এম রইল উদ্দিন, সহকারি অধ্যক্ষ মনজুরুল ইসলাম, সহকারি অধাপক সিরাজুল ইসলাম, মো: আবু বক্কার সিদ্দিকী, প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক মো: রিয়াজুর রাহমান, সহকারী প্রধান শিক্ষক কবি মো: শহিদুজ্জামান, শিক্ষক মো: সিরাজুল ইসলাম মিন্টু প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com