• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৩
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনসহ বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

 

আলোচনা সভা শেষে সোনাখালী সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে ক্রেষ্টসহ অর্থ পুরস্কার উঠিয়ে দেয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দেদারুল ইসলাম বলেন, শ্যামনগরে ৪৪৬টি সমবায় সমিতি রয়েছে, যা এই জনপদে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য আশির্বাদ। তবে মানুষ যেন প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ন অবদান রাখায় তিনি সমবায়ীদের ধন্যবাদ জানান।

 

তিনি আরও বলেন, সমবায়ের সাথে জড়িতদের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। এসময় তিনি উপস্থিত সমবায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের প্রতিশ্রুতি দেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলায়মান কবীর, জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সমবায়ী আব্দুস সাত্তার, মাসুম বিল্লাহ, চন্দ্রিকা ব্যানার্জী, নিরঞ্জন কুমার, দবীর উদ্দিন, মারুফা খাতুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com