• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে ও মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দীনকে আশাশুনিতে বয়কট করে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন তাঁর কর্মী-সমর্থকেরা।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়।

 

পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলী, শাহরিয়ার জামান,এস এম খালিদুজ্জামান টিপু, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রিন্স,বড়দলের সদস্য সচিব আলী আজগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সরদার মোঃ রুহুল আমিন, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম প্রমুখ।বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, শহিদুল আলম মনোনয়ন না পেলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে।অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

 

বক্তারা আরোও বলেন শহিদুল আলম সুখ দুঃখে আশাশুনির মানুষের পাশে ছিলেন।তিনি ছিলেন গরিবের ডাক্তার। কাজী আলাউদ্দীন কে বাদ দিয়ে দল মত নির্বিশেষে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com