• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীর চরে মানববন্ধন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য জলবায়ু ধর্মঘট। শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে নতুন করে জেগে ওঠা চরে আয়োজিত এই স্ট্রাইকে অংশ নেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন।

 

কর্মসূচীতে সভাপতিত্ব করেন গাজী আব্দুর রউফ,“ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০ — স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস,” “জাস্ট ট্রানজিশন নাও” স্লোগানে অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। বক্তারা চলমান COP সম্মেলনে যোগ দেওয়া ধনী দেশগুলোকে জলবায়ু তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান।

 

তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া চলবে না— যারা দূষণ ঘটিয়েছে, তাদেরকেই এর দায় নিতে হবে। আলোচনায় আরও বলা হয়, ক্ষতিপূরণমূলক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

বক্তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ন্যায্যতা, সমতা ও দায়বদ্ধতার নীতিতে চলেন, কারণ জলবায়ু সংকট এখন জীবিকা, অস্তিত্ব ও মানবাধিকারের প্রশ্নে পরিণত হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com