• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩
সর্বশেষ :
শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

দেবহাটায় শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে ইজিবাইক ও মাহিন্দ্র ড্রাইভার শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সখিপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

 

শ্রমিক কল্যান ফেডারেশনের দেবহাটা উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক।

 

সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন করতে হবে। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

মুহাদ্দিস আব্দুল খালেক ইসলামের আইন ছাড়া একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছানো যায় না উল্লেখ করে বলেন, দেশে বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি সাধারন মানুষ বিশ্বাস স্থাপন করেছে। তাই প্রতিটি সেক্টরে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। উক্ত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com