• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭
সর্বশেষ :
শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

পাটকেলঘাটায় মদ–জুয়া–হিরোইন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ

আল মামুন / ১০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মদ, জুয়া, হিরোইন, অনলাইন জুয়া এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করতে পাটকেলঘাটায় ইমাম, মুয়াজ্জিন ও উলামাদের সমাবেশ হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে স্থানীয় শতাধিক আলেম-উলামা অংশ নেন।

 

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার সহকারী পুলিশ সুপার নুরউল্লাহ।

 

ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে…  https://www.facebook.com/share/v/1L4PTENr7a/

 

পরিচালনায় ছিলেন সরুলিয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, ইমাম সমিতির জেলা সভাপতি মাওঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন, জাতীয় ইমাম সমিতির জেলা অর্থ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম বেলালী, উলামা বিভাগের তালা উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, জেলা ফোরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা জিএম কাউসার আলী ও মাওলানা রেজাউল করিম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইমামরা সমাজের নৈতিক নেতা। তারা মসজিদে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিলে মদ, জুয়া, হিরোইনসহ নানা অপরাধ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে। তিনি আরও বলেন, মাদকমুক্ত, জুয়ামুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরিতে ইমাম ও ওলামা সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সমাবেশে অবহেলিত ইমাম ও মুয়াজ্জিনদের ন্যায্য অধিকার, দাবি–দাওয়া এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com