• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’কে আটক করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কায়ুম হোসেন (ডালিম)কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৫০০গ্রাম গাঁজা ও ১টি অবৈধ মাদক ওজন মেশিন সহ তার বাড়ি থেকে হাতেনাতে আটক করেন।

 

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। এমন তথ্যের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনা করে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ‍্য আর্মি ক্যাম্পের উপস্থিতির পর থেকে আশাশুনি উপজেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আর্মির নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্প উপজেলায় বিভিন্ন স্থানে সংখ্যাধিক অভিযান চালিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। যাতে স্থানীয়রা নিশ্চিন্ত ও স্বস্তিবোধ করতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com