সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আফতাব ফিড প্রডাক্টস লিমিটেড কর্তৃক এবং রিসান পোল্ট্রি অ্যান্ড ফিডের প্রোপাইটর মোঃ মিরান হোসেনের আয়োজনে স্থানীয় খামারিদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী রবিউল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন রিসান পোল্ট্রি অ্যান্ড ক্যাটল ফিডের প্রোভাইডার মোঃ মিরান হোসেন ও মোঃ আসাদুল ইসলাম।
২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২ টার সময় ব্রহ্মরাজপুর বাজারে চার রাস্তার মোড় সংলগ্ন মনোরম পরিবেশে খামারীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ, রিজিওনাল সেলস ম্যানেজার এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার আবু মুয়িদ আবীর, রিজিওনাল টেকনিক্যাল ম্যানেজার।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার নেওয়াজ শরীফ, ন্যাশনাল টেকনিক্যাল ম্যানেজার, ডাক্তার ও পুষ্টিবিদ হাসান আল শরীফ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মোঃ লিটন হোসেন, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল আহমেদ, এ এস এম, যশোর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি,এম আমিনুল হক, সাংবাদিক মেহেদী হাসান শিমুল ও এম এম জয়নাল প্রমুখ।
স্থানীয় খামারিদের উন্নত ফিড ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তর আলোচনা হয়। নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে খামারি পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় ব্রহ্মরাজপুর ও আশপাশের এলাকা থেকে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ খামারিদের আরও দক্ষ ও পরিপূর্ণভাবে প্রস্তুত করতে সহায়ক হবে।
https://www.kaabait.com