• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৯
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত কর্ম বিরতিতে উপজেলার সকল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহন করেন।

 

কর্মবিরতির সময় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া ও ফার্সাসিস্ট রামপ্রসাদ গুহ, ফার্সাসিস্ট কল্যান রায় প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, তারা দেশের সকল হাসপাতালে রোগ নির্ণয়, ঔষধ সরবরাহসহ নানাবিধ স্বাস্থ্যসেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই সকল তরুণ পেশাজীবীদের সমন্বয়ে এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

এসময় তারা উল্লেখ করেন, তাদের দাবী না মানা হলে ৪ ডিসেম্বর পূর্নদিবস কর্মবিরতি পালনসহ আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। এসময়ের মধ্যে তাদের দাবী না মানা হলে লাগাতার বিরতি ও অন্যান্য কর্মসূচী পালন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com