• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৫
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে মহেন্দ্র উল্টে মা–ছেলে নিহত

আল মামুন / ৮৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন এবং তার ছেলে মুস্তাকিম।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। সেখান থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।

 

ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. নুরুল্লাহ জানান, নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে বের হয়ে তিনি দুর্ঘটনার খবর পান এবং ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com